সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গাজীপুরে ১০০ কেজি গাঁজা জব্দ, আটক ৪

গাজীপুরে ১০০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে আটকের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল সদর থানাধীন হাড়িনাল কাঁচাবাজার সড়কের উপর চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- রবিউল হোসেন (২৪), স্বপন মিয়া (২০), ইয়াছিন মিয়া (১৯), মো. আকরাম হোসেন (১৯)।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, মঙ্গলবার বিকালে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে কুমিল্লা হতে একটি প্রাইভেটকার যোগে গাঁজা বহন করে গাজীপুরের উদ্দেশে আসছিল। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল সদর থানাধীন হাড়িনাল কাঁচাবাজারে সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে। সন্দেহজনক প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে ১০০ কেজি গাঁজা জব্দ ও তাদের আটক করা হয়।

এসময় তিনটি মোবাইল ও নগদ ছয় হাজার ১৯৫ টাকা জব্দ করা হয় বলে জানান তিনি।

—-ইউএনবি