সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মাইক্রোবাসের চালকের আসনে কিশোর, গাছের সঙ্গে ধাক্কায় মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কিশোর মাইক্রোবাস চালক নিহত হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে ওই ইউনিয়নের নতুনপাড়া মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর রিয়াদ হোসেন (১৩) ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের পিকআপ চালক ইউনুছ বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে কিশোর রিয়াদ কার্পাসডাঙ্গা থেকে মাইক্রোবাস চালিয়ে দর্শনার দিকে ঘুরতে যাচ্ছিলে। এ সময় দ্রুতগতিতে যাওয়া মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কার্পাসডাঙ্গা নতুনপাড়া মোড় নামক স্থানে রাস্তার পাশের একটি বট গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় গাড়ির ইঞ্জিন ও বডি দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে ভেতরে থাকা চালক রিয়াদ ঘটনাস্থলেই মারা যায়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটি দ্রুত গতিতে চালানোর কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই কিশোর চালক মারা যায়।

—-ইউএনবি