সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গাইবান্ধায় পাটের গুদামে আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি বাজারে বুধবার সকালে অগ্নিকাণ্ডে চারটি ঘর ও একটি পাটের গুদাম পুড়েছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আরিফ আনোয়ার এ জানান, সকাল ১১টার দিকে মহিমাগঞ্জ মার্কেটে আজহার আলীর মালিকানাধীন পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং কিছুক্ষণের মধ্যেই পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলেও জানান তিনি। কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি।

—-ইউএনবি