সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রামগড়ে কৃষিজমি কেটে মাটি পাচারের দায়ে ৪ ব্যক্তির ১ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে কৃষিজমি কেটে ইটের ভাটায় মাটি পাচারের দায়ে চার ব্যক্তিকে এক লক্ষ টাকা জরামানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ড দেন।
মঙ্গলবার(২০ ডিসেম্বর) রামগড় পৌরসভার বাগানটিলা এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত চার ব্যক্তিকে আটক করে অর্থদন্ডে দন্ডিত করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, মোঃ শেখ ফরিদ (২৮), পিতা- আব্দুল লতিফ অফিস টিলা, মোঃ নূর হোসেন (২৬), পিতা- জামাল উদ্দিন, লামকুপাড়া, রামগড়, মোঃ আজিজুল হক (২০), পিতা- মোঃ কামাল হোসেন, লালপুল, ফেনী ও মোঃ রহমত আলী (২৮), পিতা- সিদ্দিকুর রহমান, দাগনভূঁইয়া, ফেনী।
মোবাইল কোর্ট সূত্রে জানাযায়, রামগড় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাশের নেতৃত্বে মোবাইল কোর্ট মঙ্গলবার বিকাল ৪ টার দিকে অভিযান চালিয়ে রামগড় পৌরসভার ০৭ নং ওয়ার্ডের বাগানটিলা নামক স্থানে আবাসিক এলাকার সন্নিকটে (১ কিলোমিটারের মধ্যে) এস্কেভেটর(ডেকু) দিয়ে কৃষি জমি হতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একটি মামলায় শেখ ফরিদ ও নুর হোসেন নামে ২ ব্যক্তি এবং সংযোগ সড়কে অবৈধভাবে উত্তোলিত মাটি পরিবহনের দায়ে অপর একটি মামলায় আজিজুল হক ও রহমত আলী নামে অপর ২ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারা ভঙ্গের অপরাধে আটক করে একই আইনের ১৫ (১) ধারায় পৃথক পৃথক দুটি মামলায় আসামিদের প্রত্যেককে ২৫০০০ টাকা করে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে প্রত্যেক আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আসামিগণ তৎক্ষণাৎ অর্থদণ্ডের অর্থ পরিশোধ করায় তাদেরকে মুক্তি দেওয়া হয়।
রামগড় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাশ বলেন,
আবাদযোগ্য কৃষি জমি, জমির মাটি, জমির নিচে থাকা বালুসহ অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ সম্পত্তি রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।