সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

রাজধানীতে মডার্নার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে মডার্না টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। একই সাথ সারা দেশে সিনোফার্ম ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও দেয়া হচ্ছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা গ্রহীতাদের ভিড় দেখা গেছে। লাইনে দীর্ঘ অপেক্ষার পর মিলছে কাঙ্খিত টিকা। এসএমএস ছাড়া কেন্দ্রে গিয়ে প্রতীক্ষার পর টিকা না নিয়েই ফিরতে হচ্ছে অনেককে।

এর আগে বৃহস্পতিবারের পর থেকে মডার্নার টিকার প্রথম ডোজ বন্ধ রেখে এ টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু করতে নির্দেশনা দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ১২ই জুলাই দেশে সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়। এরপর কোভ্যাক্সের আওতায় আসা মডার্নার টিকা দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় দেয়া শুরু হয় ১৪ই জুলাই থেকে। চাহিদা মতো সারা দেশে মডার্না ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাঠানো হয়েছে বলেও জানিয়েছে অধিদপ্তর।