সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গোপালগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় শ্যালক-দুলাভাই নিহত

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে জেলার সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামের মারুফ (৩২) ও একই উপজেলার আলম তালুকদারের ছেলে বায়জিদ তালুকদার(১৮)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (এসআই) খান শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই মোটরসাইকেলে ঢাকা থেকে মোরেলগঞ্জের নিজবাড়িতে ফিরছিলেন শ্যালক-দুলাভাই। ঘটনাস্থলে পৌঁছালে ঘনকুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় এ দুর্ঘটনায় হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে বলেও জানান তিনি।

—-ইউএনবি