সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শেরপুরে শহীদ নাজমুল আহসানের ম্যুরাল উদ্ধোধন

জেলা প্রতিনিধি. শেরপুর (ঝিনাইগাতী) :

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাঙামাটি খাটুয়াপাড়া গ্রামে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ কোম্পানি কমান্ডার নুরুন্নবী মোহাম্মদ নাজমুল আহসানের ম্যুরাল ‘স্মৃতিতে নাজমুল’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলার ঐতিহাসিক কাঁটা খালী সেতুর পাশে নির্মিত ম্যুরালটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস.এম.এ ওয়ারেজ নাইম, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, শেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম।

উল্লেখ্য, শহীদ নুরুন্নবী মোহাম্মদ নাজমুল আহসান ১৯৪৯ সালের ২০ জানুয়ারি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানী গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র ছিলেন।

১৯৭১ সালের জুলাই মাসের ৪ তারিখ শনিবার ভোরে কোম্পানি কমান্ডার নাজমুল আহসানের নেতৃত্বে ৫৩জনের মুক্তিযোদ্ধার দল নিয়ে মালিঝিকান্দা ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামে আতর আলীর বাড়ীতে অবস্থান নেন। পূর্ব পরিকল্পনা মতো ৫ জুলাই রাতে পাকিস্তানি বাহিনী যাতায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা ‘কাঁটাখালী সেতু’ বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়।

পরদিন ৬জুলাই সোমবার রাঙামাটি খাটুয়াপাড়া গ্রামে পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে কোম্পানি কমান্ডার নাজমুল আহসান ও তার চাচাত ভাই মোফাজ্জল হোসেন এবং ভাতিজা আলী হোসেন শহীদ হন।