সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ডামুড্যায় গ্রামীণ সড়কের বেহাল দশা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :

ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছয়হিস্যা গ্রামীণ সড়ক চলাচলের দুর্ভোগ হয়ে পড়েছে গ্রামবাসীর। উপজেলা সদরের সন্নিকটে ঐতিহ্যবাহী ছয়হিস্যা গ্রামের এই রাস্তার অবস্থান ঘনবসতি ও কৃষি নির্ভর। এই গ্রামের মানুষের চলাচলের একটাই পাকা রাস্তা হয়েছে। বয়াতী বাড়ী থেকে বেপারী বাড়ীর শেষ মাথা পর্যন্ত ২০০ ফুট রাস্তা দীর্ঘদিন ধরে অযত্মে অবহেলায় পড়ে আছে। নাজুক রাস্তাটি দিয়ে হালকা ধরণের যানবাহনে কৃষক, ছাত্র ছাত্রী ও জনগণ চলাচল করে। এলাকার শতশত মানুষের এই গ্রামীণ সরু ও ভাঙ্গা রাস্তা দিয়ে দৈনন্দিন যাতায়াত করতে হচ্ছে। অনেক পথচারীরা দিনের বেলায় ভ্যান গাড়ী যাত্রীসহ প্রায়ই উল্টে পড়ে হতাহতের স্বীকার হয়। ঐ এলাকার বাসিন্দা সাবেক মেম্বার কামরুল ইসলাম বলেন রাস্তাটি পাশের্^ একটি ডোবা রহিয়াছে। ডোবার পানি কমানোর পড়ে রাস্তাটি ভেঙ্গে যায়।