সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শাহ আমানতে যাত্রীর কাছে মিললো আড়াই কেজি স্বর্ণের বার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাস ফেরত এক বিমান যাত্রীর কাছে থেকে আড়াই কেজি স্বর্ণের বার ও স্বর্ণলঙ্কার জব্দ করা হয়েছে। জব্দ করা এই স্বর্ণের বাজারমূল্য এক কোটি ৬৭ লাখ টাকা বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে এয়ার এরাবিয়ায় বিমানে আসা উক্ত যাত্রীকে চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্বে থাকা এনএসআই টিম আটক করে।

আটক যাত্রী জসিম উদ্দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

উদ্ধার করা স্বর্ণের মধ্যে আছে ২.০৯০ কেজি স্বর্ণ (২৪ ক্যারেট), দুটি স্বর্ণবার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার (মোট ২.৪২৩ কেজি স্বর্ণ) ও বিপুল পরিমাণ কসমেটিক্স উদ্ধার করে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক তাসলীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে আসা উক্ত যাত্রী উল্লেখিত স্বর্ণ একটি কুকিং মেশিনের এর ভিতরে কয়েলে রূপান্তর করে চোরাচালানের চেষ্টা করেছিল। পরবর্তীতে তা এনএসআই টিম খুলে উদ্ধার করে এবং স্বর্ণকার কর্তৃক পরীক্ষার মাধ্যমে স্বর্ণ হিসাবে নিশ্চিত করা হয়।

উদ্ধার করা স্বর্ণ, স্বর্ণবার ও স্বর্ণালংকার এর আনুমানিক বাজারমূল্য এক কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯৩১ টাকা।

আটক যাত্রী জসিম উদ্দিনকে ফৌজদারি মামলার মাধ্যমে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ।

—-ইউএনবি