সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ওরা ফিরে গেলো নীড়ে

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবৈধভাবে জাল দিয়ে ফাঁদ পেতে পাখি শিকার করার অপরাধে দিলোয়ার মিয়া নামে এক যুবককে এক মাসের কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত দিলোয়ার মিয়া কর্মধা ইউনিয়নের পাট্টাই গ্রামের বাসিন্দা রকিব আলীর পুত্র।

সোমবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে জাল দিয়ে ফাঁদ পেতে পাখি শিকার করার কারনে এবং শিকার করা পাখি জবাই করার কারনে দিলোয়ার মিয়াকে এই জরিমানা করা হয়। এসময় দিলোয়ার মিয়ার কাছ থেকে শিকার করা ০৪ টি ‘পাকড়া শালিক’ এবং ১৪টি ‘আমারি’ পাখি উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। অভিযানে কুলাউড়ার নলডরী বন বিটের কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদার এবং কুলাউড়া থানা পুলিশের একটি দল অংশ নেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান বলেন, দিলোয়ার মিয়া মোট ২০টি পাখি শিকার করেন। এরমধ্যে ২টি পাখি জবাই করেন। খবর পেয়ে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে ১৮টি পাখি উদ্ধার করে বনবিভাগের সহযোগিতায় অবমুক্ত করি। পাখি শিকারী দিলোয়ারকে বন্যপ্রাণী (সংরক্ষন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১২ অনুযায়ী এক মাসের কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে সাত দিনের কারাদন্ডে দন্ডিত করা হয়।