সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিকিমে ভারী তুষারপাত

অনলাইন ডেস্ক :

ভারতের উত্তর সিকিমে শুরু হয়েছে ভারী তুষারপাত। গত বুধবার বিকেল থেকেই অঞ্চলটির বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় এ তুষারপাত। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তরবঙ্গে আজ রাত থেকেই উত্তরের হাওয়া বইতে শুরু করবে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ও আজ শুক্রবার উত্তরের হাওয়া বাড়বে। তবে শনিবার থেকে এ হাওয়ার প্রভাব কিছুটা কমতে পারে। এই সময়ে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংসহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের বাকি অংশে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, বৃহস্পতি ও শুক্রবারে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে। শনিবার পর্যন্ত তাপমাত্রা আরও নিচে নামতে পারে। তবে শনিবার থেকে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। বর্ষ বরণের দিন শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। নতুন বছরের শুরুতে কলকাতার তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রীর মধ্যে থাকবে বলে জানান এ আবহাওয়াবিদ।