সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

সুন্দরবনে কুমিরসহ ১৮ বন্যপ্রাণী অবমুক্ত

সুন্দরবনে কুমির ও তক্ষকসহ বিভিন্ন প্রজাতির ১৮টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বুধবার বিকালে ওই সব বন্যপ্রাণী অবমুক্ত করা হয়। বন্দী থাকা এসব বন্যপ্রাণী ফিরে পেয়েছে আবাসস্থল। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়।

সুন্দরবনে অবমুক্ত করা এসব বন্যপ্রাণীর মধ্যে রয়েছে- দুটি লোনা পানির কুমির, একটি তক্ষক, একটি বক, ১১টি কালিম পাখি, একটি ভুবন চিল ও দুটি মাছকুড়াল।

সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নভেম্বর মাসে যশোর ও মাদারীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ১৮টি বন্যপ্রাণী উদ্ধার করে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এসব বন্যপ্রাণী সুন্দরবনের করমজলে আনার পর অবমুক্ত করা হয়। এর আগে বিভিন্ন সময় উদ্ধারকরা নানা প্রজাতির বেশকিছু বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

—-ইউএনবি