সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

ভারত ও সিঙ্গাপুর থেকে ১ লাখ মেট্রিক টন চাল আমদানি করবে সরকার

ফাইল ছবি

আন্তর্জাতিক বাজার থেকে এক লাখ মেট্রিক টন (এমটি) চাল আমদানি করবে সরকার।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক দু’টি প্রস্তাব অনুমোদন করা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের দেয়া একটি প্রস্তাবনায়, খাদ্য অধিদপ্তর এম/এস বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে ভারত থেকে ২১০ দশমিক ৩৫ কোটি টাকার ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানি করবে।

সরবরাহকারীকে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নির্বাচিত করা হয়েছিল এবং প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৩৯৩ দশমিক ১৯ মার্কিন ডলার। একই ধরনের চালের আগের দাম ছিল ৪৪৩ দশমিক ০৫ মার্কিন ডলার।

একই মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের অধীনে, খাদ্য অধিদপ্তর সিঙ্গাপুর থেকে ২১৩ দশমিক ৪০ কোটি টাকা ব্যয়ে আরও ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল এম/এস এগ্রোক্রোপ ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড এর মাধ্যমে আমদানি করবে।

উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সরবরাহকারী নির্বাচন করা হয়েছে এবং প্রতি মেট্রিক টন চালের দাম হবে ৩৯৭ দশমিক ০৩ ডলার। এর আগে একই ধরনের চালের আমদানি খরচ হয়েছিল প্রতি মেট্রিক টনে ৩৯৩ দশমিক ১৯ মার্কিন ডলার।

—-ইউএনবি