সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ: কুয়াকাটার মেয়রের বিরুদ্ধে সমন জারি

পটুয়াখালীর কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

কুয়াকাটার কেরানীপাড়ার সুইচিং মং রাখাইন হত্যা মামলা প্রত্যাহারের জন্য বাদীকে ভয়ভীতি দেখানো ও হুমকি দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই সমন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে কলাপাড়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. মামুনুর রহমান এ আদেশ জারি করেছেন।

মেয়র আনোয়ার হাওলাদার সুইচিং মং রাখাইন হত্যা মামলা প্রত্যাহারের জন্য তার বাড়িতে গিয়ে হুমকি দেয়।

এ ঘটনায় ২০২২ সালের ০৩ মার্চ মেয়রের বিরুদ্ধে কলাপাড়া আদালতে মামলা করেন তিনি।

মামলাটি আমলে নিয়ে আদালত সিআইডি পরিদর্শক, পটুয়াখালী, মো. বাহাউদ্দিন ফারুকীকে বিজ্ঞ আদালতে এ বিষয়ে তদন্ত-পূর্বক রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।

দীর্ঘ তদন্তের পর প্রতিবেদনে হুমকি দেয়ার সত্যতা উঠে আসায় আদালত কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে এ সমন জারির আদেশ দেন।

—-ইউএনবি