সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

সাউথ্যাম্পটনে আর্জেন্টাইন মিডফিল্ডার

অনলাইন ডেস্ক :

জানুয়ারির দলবদলে দ্বিতীয় খেলোয়াড় কিনল সাউথ্যাম্পটন। রেসিং ক্লাব থেকে তারা দলে টেনেছে আর্জেন্টাইন মিডফিল্ডার কার্লোস আলকারাসকে। আলকারাসের প্রিমিয়ার লিগের দলটিতে যোগ দেওয়ার বিষয়টি সোমবার বিবৃতি দিয়ে জানায় রেসিং ক্লাব। ২০ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানতে ১ কোটি ৩৫ লাখ ইউরোর বেশি গুনতে হয়েছে সাউথ্যাম্পটনকে। এ ছাড়া ১৫ শতাংশ সেল-অন ফিও প্রদান করেছে ইংলিশ ক্লাবটি। ২০২০ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় আলকারাসের। এরপর থেকে এখন পর্যন্ত ৮৩ ম্যাচ খেলে ১২টি গোল করেছেন তিনি। নামের পাশে অ্যাসিস্ট রয়েছে ৬টি। এই দলবদলে কার্লোস আলকারাসের আগে ক্রোয়েশিয়া ফরোয়ার্ড মিসলাভ অরসিচকে দলে ভেড়ায় সাউথ্যাম্পটন। ইংল্যান্ডের শীর্ষ লিগে ১৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে সাউথ্যাম্পটন। নিজেদের পরবর্তী ম্যাচে ইংলিশ লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে আজ বুধবার তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।