সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বাংলাদেশে ডাবল সেঞ্চুরি, পরের ম্যাচেই বাদ

অনলাইন ডেস্ক :

এই তো গত মাসেই বাংলাদেশ সফরে এসে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বিধ্বংসী ডাবল সেঞ্চুরি করে গেলেন ভারতের তরুণ তারকা ঈশান কিশান। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেই তিনি ভারতের একাদশে নেই! ভারতের হয়ে এই ম্যাচে ওপেন করবেন রোহিত শর্মা এবং শুভমন গিল। বাঁহাতি ওপেনারকে বাদ দিয়ে ভারত নামছে দুই ডানহাতি ওপেনারকে নিয়ে। শোনা যাচ্ছে, শুভমান গিলকে আরো সুযোগ দিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু তরুণ ঈশান ডাবল সেঞ্চুরি করার পরের ম্যাচেই প্রথম একাদশের বাইরে চলে গেলেন- এটা অনেকেই মেনে নিতে পারছেন না। সেই সঙ্গে প্রশ্ন উঠছে সূর্যকুমার যাদবকে সুযোগ না দেওয়া নিয়েও। সদ্যঃসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে সেঞ্চুরি করা এই হার্ডহিটারকে ওয়ানডে দলে না দেখেও সবাই হতবাক। ভারতের বোলিং আক্রমণে আছেন মোহাম্মদ শামি, উমরান মালিক, মোহাম্মদ সিরাজে এবং যুজবেন্দ্র চাহাল। সেই সঙ্গে আছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল। অর্থাৎ দুই স্পিনার এবং চার পেসার নিয়ে খেলছে ভারত। কিন্তু আগামী বিশ্বকাপ হবে ভারতেই। তিন স্পিনার নিয়ে শুরু করা উচিত ছিল বলে মনে করছেন অনেকে।