সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে আরএমপি কর্ণহার থানার অধীন পবা উপজেলার ডাঙ্গেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার আবু সাঈদের ছেলে শাহিন আলী (৪০), একই এলাকার মো. বাবলুর ছেলে সোহাগ আলী (২৮) এবং কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাকিব আলী (২৬)।

কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈসমাইল হোসেন জানান, রাজশাহীর পবা উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী শাহিন ও সোহাগ মারা যান।

গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। আর নিহত তিনজনের লাশ রামেকের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

—-ইউএনবি