সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

দিনাজপুরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত, আহত ৩

দিনাজপুরের চিরিরবন্দরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন চালকের সহকারী নিহত ও চালকসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল (১৮) নওগাঁ জেলার মহাদেবপুরের মৃত কামরুল ইসলামের ছেলে।

চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) বনমালী রায় জানান, দিনাজপুরের কাহারোল উপজেলার বাজার থেকে ধান নিয়ে একটি ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চিরিরবন্দরের উচিৎপুরা বাজার এলাকায় বিপরীত দিক থেকে কয়লা বহনকারী আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চালকের আসনে থাকা রাসেল দুর্ঘটনাস্হলে নিহত হয়। ওই ট্রাকের চালকসহ তিনজন আহত হয়েছে।

ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

—-ইউএনবি