সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টঙ্গী থেকে মগবাজার পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ যানজট

টঙ্গী ব্রিজ থেকে নগরীর মগবাজার পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তায় আটকা পড়েছেন ঢাকার নিত্যযাত্রীরা।

টঙ্গী ব্রিজ-আবদুল্লাহপুর-বিমানবন্দর থেকে ঢাকার মহাখালী-মগবাজার পর্যন্ত বিস্তৃত যানজটের কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

টঙ্গীতে ইজতেমাগামী যানবাহনের প্রচণ্ড চাপে ঢাকার বিভিন্ন স্থানে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ট্রাফিক, উত্তর) আবু সালেহ মো. রায়হান জানান, এই যানজটের প্রধান কারণ হচ্ছে ইজতেমাগামী মানুষদের কারণে সৃষ্ট যানবাহনের চাপ।

বিশেষ করে অফিসগামী ও শিক্ষার্থীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য হেঁটে যেতে দেখা গেছে।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ কাজ করায় দুপুর ১২টার দিকে যানজট সহনীয় পর্যায়ে চলে আসে বলেও জানান তিনি।

—ইউএনবি