সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন-২০২৩ উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা আলোচনা সভা আয়োজন করা করেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে সংগঠনটির কুবি শাখার সভাপতি কাজী ওমর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদ হাসান-এর সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বঙ্গবন্ধু এমন একজন নেতা যিনি সারাজীবন সংগ্রাম করে আমাদের বাংলাদেশ উপহার দিয়েছেন। বাংলার মানুষের জন্য তার মন কাঁদতো, যার জন্য তিনি সারাজীবন আত্মত্যাগ করে গেছেন।

প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ বলেন, এটি হলো বঙ্গবন্ধুর বাংলাদেশ। দেশের বাইরে বঙ্গবন্ধু বললে বাংলাদেশকে চিনতে পারে। তিনি এমন একজন নেতা যিনি পাকিস্তানের বন্দিদশা থেকে ফিরে পরিবারের কাছে না গিয়ে, গিয়েছিলেন বাংলার আপামর মানুষের কাছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তান আর্মিদের হাতে যত বেশি নির্যাতিত হয়েছি তার চেয়েও বেশি নির্যাতিত হয়েছি আমাদের স্বদেশীদের দ্বারাই।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক ড. আবু জাফর মোঃ শফিউল আলম ভূঁইয়া, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার।

এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।