সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

জনগণের স্বাধীনতা, মর্যাদার অধিকার সমুন্নত রাখতে প্রতিটি দেশে নাগরিক সমাজের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে প্রতিটি দেশে নাগরিক সমাজের কণ্ঠস্বর জনগণের স্বাধীনতা ও মর্যাদার অধিকার সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস রবিবার রাতে বাংলাদেশে মানবাধিকার আইনজীবীদের কর্মকাণ্ডের কথা শোনেন।

ধারাবাহিক কয়েকটি বৈঠক শেষে সোমবার ভোরে ঢাকা ত্যাগ করেন লু।

তার সফরের সময়, লু ভবিষ্যতের সকল প্রচেষ্টার জন্য মার্কিন প্রশাসনের অব্যাহত সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়নের কথা উল্লেখ করেন।

উভয় পক্ষই চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান গতিপথকে স্বীকার করেছে এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধির জন্য নতুন উপায় ও পন্থা অন্বেষণ করতে চায়।

যুক্তরাষ্ট্রের সহকারী সেক্রেটারি লু রবিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পৃথক বৈঠকে সাক্ষাৎ করেন।

এ ছাড়া লু আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

—-ইউএনবি