সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

গাইবান্ধায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পৌরশহরের চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার ( ৪২), মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র (৩৫) ও জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা থেকে আল বারাকা পরিবহনের একটি বাস নীলফামারীর দিকে যাচ্ছিল। অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলে তিন আরোহী পলাশবাড়ি চৌমাথায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বিদুৎ এর মুত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হলে অপর দুই মোটরসাইকেল আরোহী সুভাষ চন্দ্র ও সুমন নামের দুই বন্ধুর মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, চালক পালিয়ে গেলেও বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রাজু ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের মধ্যে দুই জনের বাড়ি পলাশবাড়ী এবং অপর এক জনের বাড়ী গোবিন্দগঞ্জে।

—-ইউএনবি