সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

সিলেটে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট নগরীর বাগবাড়িতে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাগবাড়ি এলাকার নবাব রোডে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম হৃদয় (২৫)। তিনি বাগবাড়ির শহিদ মিয়ার ছেলে। তাদের পরিবার বাগবাড়ি নরসিংটিলায় শিশু মিয়ার বাসায় ভাড়া থাকে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও মোটরসাইকেল দুটিকে জব্দ করা হয়েছে এবং নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, নিহত যুবকের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালককে আটকের জন্য অভিযান চলছে।