সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

শিবগঞ্জ সাব-রেজিস্ট্রারের ঘুষ বাণিজ্য ও অনিয়মের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর বিভিন্ন অনিয়ম, ঘুষ বাণিজ্য ও জনসাধারণকে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও প্রেস ব্রিফিং কর্মসুচি পালন করেছেন।

সাব-রেজিস্ট্রারের অফিসের সামনের সড়কে শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ব্যানারে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে শিবগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিং।

এসময় বক্তারা বলেন, সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী তার বিভিন্ন অনিয়ম, হয়রানি ও ঘুষ বাণিজ্যের কারণে জনরোষের শিকার হয়েছেন। অথচ তিনি ঘটনার দায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন।

এটি মুক্তিযোদ্ধারা মেনে নিবে না।

কারণ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত একজন ভালো মানুষ। তার বিরুদ্ধে কোন অপপ্রচার চালালে মুক্তিযোদ্ধারা আগামীতে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।

সেই সঙ্গে দুর্নীতিগ্রস্ত সাব-রেজিস্টার ইউসুফ আলীকে চাকরি থেকে অব্যাহতির দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, ১০ জানুয়ারি বিকালে বিভিন্ন অনিয়ম, হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিক্ষুব্ধ জনতার হামলায় আহত হন শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী।

এ ঘটনায় বুধবার বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয়া হয়।

কিন্তু পরদিন বৃহস্পতিবার সকালে কর্মবিরতি স্থগিত করা হয়।

—ইউএনবি