সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সীতাকুণ্ডে ২০টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে দুইজনকে গ্রেপ্তার ও ২০টি স্বর্ণের বার জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আনোয়ারা উপজেলার সুনীল পালের ছেলে বাসু পাল (৩৫) ও বাশখালী উপজেলার শশাঙ্ক পালের ছেলে রতন পাল (৬০)।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, বুধবার সকালে শ্যামলী পরিবহনের বাস কাউন্টারের সামনে দুই জনের গতিবিধি সন্দেহ হলে তাদের ধাওয়া করে পুলিশ। পরে পুলিশ তাদের জুতা থেকে দুই কেজি ৩৩২ দশমিক ১১ গ্রাম ওজনের ২০টি সোনার বার উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে তারা সোনার বার বিক্রি করতে ঢাকায় যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিল। জব্দ স্বর্ণের বারগুলোর বাজার মূল্য এক কোটি ৭০ লাখ টাকা।

এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

—-ইউএনবি