সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি

কুমিল্লার লালমাইয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বড় ধর্মপুর এলাকায় কুমিল্লা-চাঁদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- জেলার বরুড়া উপজেলার দীঘলগাঁও গ্রামের মৃত মোহাম্মদ খান এর ছেলে জাহাঙ্গীর মিয়া (৪৭) এবং মৃত গফুর মিয়ার ছেলে ফরিদ মিয়া (৬০)। উভয়ে পেশায় পাইপ ফিল্টারের মিস্ত্রি।

পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে দুইজন কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে লালমাই উপজেলার বড় ধর্মপুর এলাকায় জামান ব্রিকস ফিল্ড (ফাঁকা এলাকা) এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি যানবাহন তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মোরশেদুল আলম ভূঁইয়া জানান, খবর পেয়ে নিহতদের লাশটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

—-ইউএনবি