সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইজতেমার দ্বিতীয় পর্ব: সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে মেট্রোরেল

ফাইল ছবি

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অংশ নেয়ার সুবিধার্থে আগামী রবিবার (২২ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া ফোনে ইউএনবিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ২০ থেকে ২২ জানুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

মেট্রোরেল বর্তমানে সকাল ৮টা থেকে প্রতিদিন চার ঘণ্টা চলে।

গত বছরের ২৮ ডিসেম্বর রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সার্ভিসের প্রথম ধাপের কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে দেশের যাতায়াত ব্যবস্থা নতুন যুগে পদার্পণ করে।

—-ইউএনবি