সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কালুখালীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল (বশেমুমেক)এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।

নিহত উজায়ফা(৮) উপজেলার মাঝবাড়ী গ্রামের বাবু বিশ্বাসের ছেলে এবং হাসান(৩) একই গ্রামের ইকরামের ছেলে।

মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুমুর রহমান বলেন, বৃহষ্পতিবার বিকাল ৫টার দিকে বাবু বিশ্বাসের বাড়িতে দুই শিশু খেলা করছিল। এক পর্যায়ে দুই শিশু রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দেয়। এসময় বাবু বিশ্বাসের বাড়ির লোকজন পাশের বাড়িতে থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে রান্না ঘরে রাখা খড়িতে। গুরুতর দগ্ধ অবস্থায় প্রতিবেশিরা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকরামের ছেলে হাসান মারা যায়। অবস্থার অবনতি হলে বাবু বিশ্বাসের ছেলে উজায়ফাকে ঢাকায় পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে উজায়ফা মারা যায়।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজিব বলেন,ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা দুই শিশুর পরিবারের পাশে আছি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু দুটির পরিবারের সব বিষয়ে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

—-ইউএনবি