সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

যৌন হয়রানির অভিযোগে আটক দানি আলভেস

অনলাইন ডেস্ক :

নৈশ ক্লাবে সময় কাটাতে গিয়ে এত বড় বিপদের মুখোমুখি হবেন, তা হয়তো ভাবেননি দানি আলভেস। বার্সেলোনাতে যৌন হয়রানির অভিযোগে এবার তাকে আটক করেছে পুলিশ। এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় সাক্ষ্য দেওয়ার পর বার্সেলোনার পুলিশ তাকে আটক করেছে। ঘটনাটা গত ৩০ ডিসেম্বর রাতের। আলভেসের বিরুদ্ধে অভিযোগ, ব্রাজিলিয়ান ডিফেন্ডার নৈশ ক্লাবে সেই নারীর অনুমতি ছাড়াই তাকে স্পর্শ করেছেন। অভিযোগের ভিত্তিতে ব্রাজিলিয়ান ফুটবলারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে। যদিও আলভেস সেই ঘটনার পর এমন অভিযোগ অস্বীকার করে আসছেন। আটক হওয়া আলভেস যে সহজেই পার পাবেন না, সেই ইঙ্গিত মিলছে। তাকে এখন আদালতে নেওয়া হবে। ৩৯ বছর বয়সী ডিফেন্ডারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেই সিদ্ধান্ত এখন বিচারকদের ওপর। তবে শুনানির পর আলভেস পুলিশি হেফাজতে থাকবেন কিনা, সেটি পরিষ্কার নয়। দানি আলভেস সবশেষ কাতার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলেছেন। এ ছাড়া বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির হয়ে সাফল্য আছে তার।