সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে আহত ৪

ছবি: সংগৃহীত

ঢাকার মগবাজার এলাকায় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে মগবাজার ওয়্যারলেস এলাকায় একটি ওষুধের দোকানের সামনে বিস্ফোরণটি ঘটে।

আহতরা হলেন- সাইফুল ইসলাম (৩৬), তারেক (২০), আবুল কালাম (২৫) ও মো. শাহীন (৩০)।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে মগবাজার ওয়্যারলেস এলাকায় একটি ওষুধের দোকানের সামনে বিস্ফোরণটি ঘটে এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি বলে জানান ওসি। তিনি আরও বলেন, ‘যাইহোক, আমরা এটি একটি ককটেল বা অন্য কিছু ছিল কি না তা খতিয়ে দেখছি।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই বিপদমুক্ত আছে।

—-ইউএনবি