সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়া উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়া উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়ন এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভুটকা ব্রিজ সংলগ্ন মাঠে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন। শ্রমিক ইউনিয়ন এর সভাপতি নুর ইসলাম নুরুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান আব্দুল বাতেন, দলিল লেখক সমিতির সভাপতি চাঁদ সরকার, পীরগঞ্জ যুব উন্নয়ন অফিসার আবু বক্কর সিদ্দিক। উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় শ্রমিক ইউনিয়ন এর সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়া শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে সকল সদস্যকে ইলেকট্রিক সামগ্রী রাখার ব্যাগ প্রদান করা হয় এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।