সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ঠাকুরগাঁও শহরে একটি ধানবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকাল ৪টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের পাশের এনামুল পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঠাকুরগাঁও পৌরসভার শাহাপাড়া এলাকার মৃত সিরাজ আলীর ছেলে মো. আরশাদ (৩০) এবং একই এলাকার রাশেদুল ইসলাম (৪০)। তার বাকি পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী ধানবোঝাই ট্রাকটি দ্রুতগতিতে এনামুল পাম্পের সামনে দিয়ে যাচ্ছিল। এসময় পাম্প থেকে পেট্রোল নিয়ে মোটরসাইকেলটি রাস্তায় উঠছিল। তখনই ট্রাকটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে ও ট্রাকের চাকার নীচে পিষ্ট হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী দুইজন নিহত হন।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার সারোয়ার হোসেন জানান, বিকাল সোয়া ৪টায় দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। মোটরসাইকেলের দুইজন আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আমরা লাশ দুটি পুলিশের কাছে হস্তান্তর করেছি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটিকে জব্দ করা হয়েছে, তবে ট্রাক চালক পালিয়ে গেছে।

—-ইউএনবি