সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রনয়নে জড়িতদের শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রেসক্লাবের সামরে সড়কে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কলাপাড়া শাখা এ কর্মসূচিরর আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন কলাপাড়া শাখার সভাপতি শাকিরুল ইসলাম, সম্পাদক নোমান সিদ্দিকী,সহ-সভাপতি জাকারিয়া, দাওয়া সম্পাদক মো. শাওন তালুকদার প্রমুখ।
বক্তারা চলতি বছরের শিক্ষা পাঠ্যক্রম ভুল তথ্য তথ্য দিয়ে সাজানো হয়েছে বলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।