সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চিনির কেজিতে আবারও বাড়বে ৫ টাকা, কার্যকর ১ ফেব্রুয়ারি

ফাইল ছবি

সরকার আবারও চিনির দাম কেজিতে ৫ টাকা বাড়িয়েছে, যা ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাংলাদেশ সুগার রিফাইনার অ্যাসোসিয়েশনের নির্বাহী সচিব আজ একটি সার্কুলার জারি করেছেন।

দাম বৃদ্ধির পর প্রতি কেজি খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনি ১১২ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং মার্কিন ডলারের বিনিময় হার এবং উৎপাদন খরচ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতি কেজি খোলা চিনির দাম ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম প্রতি কেজি ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সরকার ২০২২ সালের নভেম্বরে চিনির খুচরা মূল্য বাড়িয়েছিল। বর্তমানে, খোলা চিনির দাম প্রতি কেজি ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০২ টাকা।

তবে বাজারে খোলা চিনি ১১০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিনির দাম বাড়ার জন্য পাইকারি বিক্রেতাদের দায়ী করেছেন খুচরা বিক্রেতারা।

—-ইউএনবি