সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বগুড়ায় নির্মাণাধীন ভবনের বিম ভেঙে শ্রমিক নিহত

বগুড়ায় নির্মাণাধীন ভবনের বিম ভেঙে এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার শহরের জলেশ্বরীতলায় বগুড়া সিটি সেন্টার ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে।

নিহত শঙ্কর রাজভোড় (৫২) শহরের দক্ষিণ চেলোপাড়ার বিশ্বনাথ রাজভোড়ের ছেলে। তিনি ভাঙারির শ্রমিক হিসেবে কাজ করতেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার সদর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম।

তিনি জানান, বগুড়া সিটি সেন্টার ভবনের বিম ভাঙার সময় এটি শঙ্করের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি।

সদর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, লাশ ময়নাতন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

—-ইউএনবি