সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ইরানে সামরিক স্থাপনায় ড্রোন হামলা

অনলাইন ডেস্ক :

ইরানের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, রাজধানী তেহরান থেকে ৪শ’ ৪০ কিলোমিটার দূরের ইসফাহান শহরে প্রতিরক্ষা বিভাগের আওতায় থাকা একটি ভবনে ওই হামলা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হামলা চালাতে আসা একটি ড্রোনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাল্টা আঘাত করা হয়েছে, অপর ২টি ড্রোন ইরানি প্রতিরক্ষা বাহিনীর বেষ্টনীতে বিস্ফোরিত হয়েছে। ভাগ্যক্রমে আক্রমণটি ব্যর্থ হয়েহে এবং কোনো রকম প্রাণহানি ঘটেনি। তবে ওয়ার্কশপের ছাদের সামান্য ক্ষতি হয়েছে। ড্রোন হামলাকে ব্যর্থ বলে উল্লেখ করে তেহরান বলেছে, ভবনের নিরাপত্তাব্যবস্থা দু’টি ড্রোনকে সফলভাবে ধ্বংস করেছে। তবে অপর আরেকটি ড্রোন থেকে হামলায় ভবনটির ছাঁদ ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, ইরান ও ইসরায়েল এই দুটি দেশের মধ্যে দীর্ঘদিন ধরে শীতল যুদ্ধের আভাশ পাওয়া যায়, যার ফলে ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনায় কয়েকটি গোপন হামলার ঘটনা ঘটেছে। তবে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে দোষারোপ করেনি ইরান।