সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সামরিক বাহিনীতে রেকর্ড পরিমাণ নিয়োগ পোল্যান্ডের

অনলাইন ডেস্ক :

ইউক্রেনে রুশ আগ্রাসনের বাস্তবতায় নিজ দেশের সামরিক বাহিনীর দিকে বাড়তি মনোযোগ দিয়েছে পোল্যান্ড। গত বছর সশস্ত্র বাহিনীতে রেকর্ড সংখ্যক ১৩ হাজার ৭৪২ জন নতুন পেশাদার সদস্য নিয়োগ দিয়েছে দেশটি। পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাকের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেয় দেশটি। একইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গণে কিয়েভকে জোরালো সমর্থন দেয় ওয়ারশ। ইউক্রেনকে উন্নতপ্রযুক্তির ট্যাংক ও অন্যান্য সামরিক সরঞ্জাম সহায়তায় জোট গঠনেরও ঘোষণা দিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। তিনি বলেছেন, ইউক্রেনের জন্য ভারী অস্ত্র পাঠানোর বিষয়টি ভালোর দিকে যাচ্ছিলো। কিন্তু এমন সময় সন্দেহ তৈরি করে জার্মানি। এদিকে শত্রু (রাশিয়া) পূর্বদিকে অবস্থান করছে। কিন্তু আমরা এমন সময়ে আলোচনা করে শুধু সময়ই অপচয় করেছি। তিনি বলেন, ইউক্রেনকে আধুনিক সরঞ্জাম, আধুনিক ট্যাংক সহায়তা পাঠাতে কয়েকটি দেশ নিয়ে একটি ছোট জোট তৈরি করবো। আমরা নিষ্ক্রিয়ভাবে এই রক্তপাত প্রত্যক্ষ করতে পারি না।