সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রংপুর জেলা রোভার স্কাউটের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক , রংপুর :

রোভার স্কাউট ও গার্ল-ইন রোভার স্কাউটদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষে রংপুরে জেলা রোভার স্কাউটের আয়োজনে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার সকালে রংপুর জেলা রোভারের আওতাধীন বিভিন্ন কলেজ ও মুক্ত স্কাউট গ্রুপ সমূহের রোভার স্কাউট ও গার্ল-ইন রোভার স্কাউটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সভাকক্ষে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভার স্কাউটের সম্পাদক মহাদেব কুমার গুন এর সভাপতিত্বে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রোভার স্কাউট ও গার্ল-ইন রোভার স্কাউটরা ৮টি ক্যাটাগরির সংগীত (রবীন্দ্র, নজরুল, দেশাত্মবোধক, আধুনিক), নৃত্য (উচ্চাঙ্গ) চিত্রাংকন, কেরাত, আবৃত্তি (কবিতা), যন্ত্র সংগীত, মূকাভিনয় ও বাংলা ভাষার উপস্থাপনা প্রতিযোগিতায় প্রতিযোগিতা করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভারের রোভার স্কাউট লিডার মোঃ আব্দুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ সৈয়দ মাহবুবার রহমান সোহেল, জেলা রোভার লিডার প্রতিনিধি মোঃ খালেদুল ইসলাম, গার্ল-ইন রোভার স্কাউট লিডার মনিরা আখতার ও রাহাত পারভীন।
বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্ট’স ও রোভার অঞ্চলের নির্দেশনা অনুযায়ী জেলা পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিতাের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।