সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রংপুরে বিনাসরিষা-১১ এর মাঠ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনন্সিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্প জীবনকালীন উচ্চ ফলনশীল ও সরিষার নতুন জাত ”বিনাসরিষা-১১ এর মাঠ দিবস রংপুরে অনুষ্ঠিত হয়েছে । রোববার সকালে সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার পরিচালক (গবেষণা) ড. মো.আব্দুল মালেক, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিধপ্তরের প্রশিক্ষণ অফিসার ড, মো: এনামুল হক , জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো.খোরশেদ আলম, বিনা রংপুরের ভারপ্রাপ্ত কমর্কতা ড.মোহাম্মদ আলী ।
উপজেলা কৃষি অফিসার তানিয়া আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মাহমুদুল হাসান, মো: মোতালেবুর রহমান , কৃষক মো: মশিযার রহমার মিঠু প্রমূখ। মাঠ দিবসে জানায় গেছে উদ্ভাবিত স্বল্প জীবনকালীন উচ্চ ফলনশীল ও সরিষার নতুন জাত ”বিনাসরিষা-১১ চাষ করে কৃষক ভাল ফলন পাবেন । বিনা সরিসা-১১ জাতে কৃষকের খরচ কম এবং ফলন ভাল হবে । রংপুর বিভাগের ৮ জেলায় ৩২ শ কেজি ২ হাজার কৃষকের মাঝে বীজ সহায়তা দেয়া হয়েছে । এতে ”বিনাসরিষা-১১ চাষ করে কৃষকরা ফলন ভাল পাচ্ছেন বলে জানান রংপুর বিনার ভারপ্রাপ্ত কমর্কতা ড.মোহাম্মদ আলী।