সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৩০ এপ্রিল শুরু

ফাইল ছবি

২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হবে।

সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ইউএনবিকে এ তথ্য জানান।

এর আগে গত বছর শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, আগের শিক্ষাবর্ষের মতোই সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথাক্রমে এপ্রিল ও জুন মাসে অনুষ্ঠিত হবে।

দেশের বন্যা পরিস্থিতি বিবেচনা করে ২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হয় গত বছরের ১৫ সেপ্টেম্বর।

সরকারের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে কোভিড-১৯ এর কারণে গত দুই বছরে এই পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হয়নি।

—-ইউএনবি