সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হেলে পড়েছে পায়রা বন্দরের সুরক্ষা সীমানা প্রাচীর

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

হেলে পড়েছে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের সুরক্ষা সীমানা প্রাচীর। হেলে পড়া অংশে বালু সরে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যায় বন্দরের কোয়াটার সংলগ্ন উত্তর পার্শ্বের ওয়ালটি হেলে পড়ে। তবে ঝুঁকিতে রয়েছে পুরো সীমানা প্রাচীর বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, গত বছর এ সুরক্ষা প্রাচীরের নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানি। দুই তৃতীয়াংশ কাজ শেষ হওয়ার পর সোমবার ওই সুরক্ষা প্রাচীরের উত্তর দিকে হেলে পড়ে। এসময় ক্ষতিগ্রস্থ হয়েছে আরও একটি ১০০ ফুট দৈর্ঘ্যরে স্পান। সুরক্ষা প্রাচীরের যে কোনো সময় বালু ধ্বসের ফলে পরতে পারে এমন শংঙ্ক করেছেন একাধিক স্থানীয় বাসিন্দা।
এ বিষয়ে পায়রা বন্দর চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস মো.আজিজুর রহমান সাংবাদিকদের জানান, বিষয়টি বন্দর চেয়ারম্যানকে অবহিত করা হবে।