সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেটে ৯টি স্যাটেলাইট স্কুলের শিক্ষার্থীদের পোশাক ও শিক্ষা সামগ্রী প্রদান করেছে সিসিক

জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত নগরের ৯ টি স্যাটেলাইট স্কুলের হত-দরিদ্র শিক্ষার্থীদের পোশাক ও শিক্ষা সামগ্রী প্রদান করেছে সিসিক।

মঙ্গলবার (৩১ জানুয়ারি ২০২৩) সকাল ১১ টায় নগর ভবনে সিসিক আয়োজিত অনুষ্ঠানে ৯টি স্যাটেলাইট স্কুলের ৩০০ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও পোশাক প্রদান করা হয়।

অনুষ্ঠানে পধান অথিথি হিসেবে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তোলে দেন। সিসিকের বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল ফজল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিকের সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিটি স্যাটেলাইট স্কুলের শিক্ষক রুমানা বেগম ও রাহেলা জেরিন কানন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিটি স্যাটেলাইট স্কুলের শিক্ষক মো. মারুফ আহমদ।