সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

তাসকিনকে নিয়ে আর কোনো ঝুঁকি নয়: বিসিবি

অনলাইন ডেস্ক :

বিপিএলে আর একটিই ম্যাচ বাকি আছে ঢাকা ডমিনেটর্সের। সেই ম্যাচে দেখা যাবে না তাসকিন আহমেদকে। দেশের সেরা এই পেসার ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। আগামী (১ মার্চ) থেকে শুরু হবে ইংল্যান্ড সিরিজ। সেই সিরিজের আগে তাসকিনকে নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। তাই এবারের বিপিএলে আর দেখা যাবে না তাসকিনকে। ঢাকা ডমিনেটর্সের এই গতি তারকার হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান ধরনের টিয়ার দেখা গেছে। যে কারণে সোমবার মিরপুর শেরেবাংলায় এলেও তিনি অনুশীলন করেননি। ঢাকার ফিজিও জয় বিশ্বাস জানান, এ ধরনের চোট থেকে সেরে উঠতে দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগে। এদিকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও সাংবাদিকদের বলেছেন, আপাতত তাসকিনকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তাকে বিশ্রামে থাকতে হবে। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বিপিএলের সর্বশেষ ম্যাচ খেলেছিলেন তাসকিন। তার দল ঢাকা প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। তাই আজ মঙ্গলবারের ম্যাচটি ¯্রফে নিয়মরক্ষার। তাসকিনকে নিয়ে তাই ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজনই নেই। চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, আর সপ্তাহখানেক পর থেকেই তাসকিন বোলিং শুরু করতে পারবেন। চলতি বিপিএলে ৯ ম্যাচ খেলে তাসকিন নিয়েছেন ১০ উইকেট। ইকনোমি রেট মাত্র ৬.০২, গড় ২০.৬০।