সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

‘ফিটিং ইসমাইল’ নাটকে তৌসিফের সঙ্গী কেয়া

অনলাইন ডেস্ক :

ইসমাইল পেশায় একজন চোর। শুধু পেশায় বললে ভুল হবে, পারিবারিক ঐতিহ্য রক্ষা করতে চুরিটাকে পেশা আর নেশা হিসেবে নিয়েছে সে। সিএমভি’র ব্যানারে এমনই এক অদ্ভুত বংশীয় চোরের চরিত্রে অভিনয় করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ‘ফিটিং ইসমাইল’ নামের বিশেষ নাটকটিতে তৌসিফের বিপরীতে আছেন কেয়া পায়েল। ইব্রাহীম চৌধুরী আকিব ও মজুমদার শিমুলের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। ইসমাইলের গার্লফ্রেন্ড বিউটি। যে আবার ইসমাইলের চুরির পেশাকে একদমই মেনে নিতে চায় না। এই বিউটি চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। নির্মাতা তৌফিকুল ইসলাম জানান, ‘নাটকটির গল্প চোর ও চুরি নিয়ে। তবে এতে বেশ পজিটিভ বার্তা রয়েছে। যেটা নাটকটি দেখলে বুঝতে পারবে দর্শকরা। এতে চোরের চরিত্রে তৌসিফ মাহবুব অনবদ্য অভিনয় করেছেন। কেয়া পায়েলও দারুণ ছিলেন। কারণ গল্পটা চোরের হলেও দিনশেষে এটা প্রেমেরও।’ প্রযোজক এসকে সাহেদ আলী জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘ফিটিং ইসমাইল’ শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।