সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

ডিইউজে নিউ নেশন ইউনিট গঠিত

কাজী জাহিদ ইউনিট চিফ, মঈন উদ্দিন ডেপুটি ইউনিট চিফ নির্বাচিত

অনলাইন ডেস্ক :

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নিউ নেশন ইউনিট গঠিত হয়েছে। এতে সাংবাদিক কাজী জাহিদুল হাসান (জাহিদ) ইউনিট চিফ প্রধান এবং মঈন উদ্দিন আহমেদ ডেপুটি ইউনিট চিফ নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দুপুরে দৈনিকটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ ইউনিট গঠিত হয়।

সাবেক ইউনিট প্রধান শেখ আরিফ বুলবনের সভাপতিত্বে সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদসহ ডিইউজে নিউ নেশন ইউনিটের সকল সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে ডিইউজে নেতৃবৃন্দ নিউ নেশনের ইউনিট গঠনকল্পে উপস্থিত সদস্যদের মধ্য থেকে ইউনিট চিফ ও ডেপুটি ইউনিট টিফের নাম আহবান করেন। উক্ত দুই পদে কোনো প্রার্থী না থাকায় উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে দুইজনকে নির্বাচিত করা হয়। পরে ডিইউজে নেতৃবৃন্দসহ ইউনিটের সদস্যরা নতুন দায়িত্বপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন।