সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ধানাধীন কল্পলোক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন- মো. ইস্রাফিল (২০), সাকিম আলী (২১) ও মো. রিপন (২০)। তাদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, কল্পলোক আবাসিকে নির্মাণাধীন ভবনের অষ্টম তলায় ১০ শ্রমিক কাজ করছিলেন। বাঁশের তৈরি মাচার ওপর দাঁড়িয়ে সিলিংয়ের কাজ করছিল তারা। সেখানে কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না। হঠাৎ মাচা ভেঙে তিনজন নিচে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসক সাকিম ও ইস্রাফিলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রিপন মারা যায়।

এ ঘটনায় সাকিমের ভাই হাকিম আলী বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, নিহত ৩ শ্রমিকের মধ্যে সাকিমের বাড়ি রাজশাহী, ইস্রাফিলের চাঁপাইনবাবগঞ্জ ও রিপনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তারা কল্পলোক আবাসিক এলাকার দুই নম্বর সড়কের ডি-ব্লকে মাহবুবুর রহমানের নির্মাণাধীন এসপি ভবনে ঠিকাদার জামালের অধীনে কাজ করছিলেন।

—ইউএনবি