সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হত্যা মামলার আপিলে মৃত্যুদ-প্রাপ্ত আসামি খালাস

অনলাইন ডেস্ক:

রাজধানীর সবুজবাগে ওলিউল্লাহ নামে একজনকে হত্যার অভিযোগ থেকে মৃত্যুদ-প্রাপ্ত আসামি কিশোরগঞ্জ জেলার ইটনার মকবুল হোসেনকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মকবুল হোসেনের আপিল মঞ্জুর করে মঙ্গলবার (১৭ আগষ্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান ও উম্মে কুলসুম রেখা। আসামি মকবুল হোসেন ওরফে মকবুল হাসানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ছিলনী গ্রামে। কাজের জন্য তিনি ঢাকার সবুজবাগ থানার উত্তর মুগদাপাড়া এলাকায় থাকতেন। ২০০৩ সালের ২৮ ডিসেম্বর ওলিউল্লাহ নামে একজন খুন হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মকবুল। ২০০৬ সালে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল মকবুল হোসেনকে মৃত্যুদ- দিয়ে রায় ঘোষণা করেন। এরপর মৃত্যুদ-াদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি মকবুল হোসেন আপিল করেন। আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০১২ সালে তার মৃত্যুদ- বহাল রাখেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধেও আপিল করেন মকবুল। ওই আপিলের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার (১৭ আগষ্ট) রায় ঘোষণা করলেন আপিল বিভাগ।