সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

২০৩০ সালের মধ্যে ঢাকা ‘ব্যাপক পরিবর্তনের’ সাক্ষী হবে: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ঢাকা শহর ‘২০৩০ সালের মধ্যে ব্যাপক পরিবর্তনের’ সাক্ষী হবে। কারণ এ সময়ের মধ্যে সরকার রাজধানীর যানজট নিরসনে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইনশাল্লাহ ২০৩০ সালের মধ্যে ঢাকা শহরে রেল যোগযোগের একটা আলাদা পরিবেশ তৈরি হবে।’

বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের তিনটি প্রকল্পের অধীনে রূপপুর, শশীদল ও জয়দেবপুর রুটে যাত্রী ও মালামাল পরিবহন সহজ করতে নবনির্মিত তিনটি স্টেশনে ট্রেন চলাচল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে ঢাকা নগরবাসীর জন্য মেট্রোরেল চালু করেছে, যা অদূর ভবিষ্যতে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত করা হবে।

তিনি বলেন, শুধু এলিভেটেড নয়, সরকার আন্ডারগ্রাউন্ড ট্রেনও চালু করতে যাচ্ছে এবং এর জন্য এমআরটি-আই প্রকল্পের অধীনে নির্মাণ কাজ শুরু করেছে।

শেখ হাসিনা বলেন, ‘এটি (রেল) যাতায়াতের সময় ও খরচ বাঁচাবে। ঢাকা শহরের যান চলাচল সহজ হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ, রেলওয়ে সচিব ড. মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের তিনটি প্রকল্পের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

—-ইউএনবি