সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

লক্ষ্য পূরণ করতে মরিয়া পাকিস্তান অধিনায়ক

অনলাইন ডেস্ক :

ক্যারিয়ারে অনেক রেকর্ড-কীর্তি গড়েছেন বাবর আজম। সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। কিন্তু বিশ্বকাপ জয়ের স্বাদ এখনও পাওয়া হয়নি। আসছে ভারত বিশ্বকাপে সেই লক্ষ্য পূরণ করতে মরিয়া পাকিস্তান অধিনায়ক। আগামী অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। এই সংস্করণে গত দুই বছর ধরে দুর্দান্ত ফর্মে আছেন বাবর। ব্যাট হাতে রানের স্রোত বইয়ে দিয়ে নাম লিখিয়েছেন রেকর্ডের নানান পাতায়। ২০২১ ও ২০২২ সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার উঠেছে বাবরের হাতে। ২০২১ সালের জুলাই থেকে এই সংস্করণের ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে তিনি। বাবরের এখন চাওয়া দলগত সর্বোচ্চ সাফল্য। পাকিস্তান নিজেদের সবশেষ ও একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ১৯৯২ সালে; ইমরান খানের নেতৃত্বে মেলবোর্নের ফাইনালে ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বীদের আঙিনাতেই দেশকে আবারও বিশ্বকাপ জয়ের স্বাদ দিতে চান বাবর। আইসিসি ডিজিটাল ইনসাইডারে পাকিস্তান তারকা বলেন, বিশ্ব জয় করতে নিজের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত তিনি। “বিশ্বকাপ দলের অংশ হওয়া এবং এর শিরোপা জয়ই এখন আমরা সবচেয়ে বড় চাওয়া। সামনেই বিশ্বকাপ আর সেখানে ভালো খেলা আমার লক্ষ্য, যাতে আমরা শিরোপা জিততে পারি।” “ব্যক্তিগতভাবেও অনেক কিছু পাওয়ার আছে। তবে এই মুহূর্তে আমরা লক্ষ্য হলো বিশ্বকাপ জেতা।” ওয়ানডেতে আর না পারলেও পরে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। লর্ডসে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা উল্লাস করেছিল এশিয়ার দলটি।