সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কে পাচ্ছেন বর্ষসেরা কোচের পুরস্কার?

অনলাইন ডেস্ক :

বর্ষসেরা কোচের পুরস্কারের জন্য বৃহস্পতিবার তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। তালিকায় রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তাঁর সঙ্গে রয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ও ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। গত বছর কাতার বিশ্বকাপে স্কালোনির অধীনেই শিরোপা জিতে আর্জেন্টিনা। তাই এই পুরস্কার পাওয়ার দৌঁড়ে নিশ্চিতভাবে এগিয়ে আছেন তিনি। ২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর- এই সময়ের পারফরম্যান্স বিবেচনা করে এই পুরস্কার দেওয়া হবে। এই সময়কালে শুধুমাত্র একটি ম্যাচেই হেরেছে আর্জেন্টিনা দল। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা শিরোপা জেতানোয় বর্ষসেরা কোচ দৌঁড়ে ভালোভাবেই আছেন কার্লো আনচেলত্তি। এদিকে ম্যানচেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতিয়েছেন গার্দিওলা। তাই বর্ষসেরা কোচ হওয়ার দাবিদার হিসেবে তিনিও আছেন। কে হচ্ছেন বর্ষসেরা কোচ, তা জানা যাবে ২৭ ফ্রেব্রুয়ারি।